আমাদের গল্প
বাংলার আঞ্চলিক খাঁটি খাদ্য ঐতিহ্যকে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা।
আমরা বিশ্বাস করি—খাদ্য শুধু একটি পণ্য নয়, এটি পরিবারের সুস্থতা, বিশ্বাস এবং সংস্কৃতির অংশ। তাই আমরা দেশের বিভিন্ন অঞ্চলের পরিচিত ও ঐতিহ্যবাহী খাদ্যপণ্যকে নিরাপদ ও বিশ্বস্তভাবে সংগ্রহ করে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
আমাদের পণ্যের তালিকায় রয়েছে খাঁটি গরুর ঘি, পনির, মজারেলা, বাটার, সন্দেশ, নাটোরের কাঁচা গোল্লা, দিনাজপুরের তিলের খাজা, লাল চিনি, লাল চাল, দেশি মুরগি, দেশি ডিম, গরুর মাংসসহ আরও বিভিন্ন কৃষিভিত্তিক ও আঞ্চলিক খাদ্যপণ্য।
আমাদের লক্ষ্য
✔️ খাঁটি ও নিরাপদ খাদ্য সরবরাহ
✔️ আঞ্চলিক খাদ্য ঐতিহ্য সংরক্ষণ
✔️ কৃষক ও উৎপাদককে ন্যায্য মূল্য নিশ্চিত করা
✔️ গ্রাহকের দীর্ঘমেয়াদী বিশ্বাস অর্জন
কেন আমাদের বেছে নেবেন
✔️ নির্বাচিত ও বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ
✔️ প্রিজারভেটিভ ও অপ্রয়োজনীয় কেমিক্যালমুক্ত খাদ্য
✔️ স্বাস্থ্যসম্মত প্রস্তুতি ও প্যাকেজিং
✔️ দ্রুত ও নিরাপদ হোম ডেলিভারি
✔️ ক্যাশ অন ডেলিভারি সুবিধা
আমাদের অঙ্গীকার
আমরা প্রতিটি পণ্যের ক্ষেত্রে খাঁটিত্ব, গুণগত মান এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
আপনার পরিবারের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং ঐতিহ্যবাহী খাবার পৌঁছে দেওয়াই আমাদের প্রতিশ্রুতি
আমাদের মিশন
বাংলাদেশের খাঁটি ও আঞ্চলিক খাদ্যপণ্যকে নিরাপদ, বিশ্বস্ত ও সহজলভ্যভাবে মানুষের ঘরে পৌঁছে দেওয়া। আমাদের এই উদ্যোগে রয়েছে ন্যায্য মূল্যে শহুরে জনগোষ্ঠীর সঠিক পন্য প্রাপ্তির গ্যারান্টি তেমনি রয়েছে প্রান্তিক কৃষান-কৃষানির ন্যায্য মূল্য প্রাপ্তির স্বস্তি।
আমাদের ভীষন
বাংলার ঐতিহ্যবাহী খাদ্য ও কৃষিভিত্তিক পণ্যের একটি বিশ্বস্ত অনলাইন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। প্রান্তিক কৃষান-কৃষানির পন্য কিনুন গ্রামীন হারিয়ে যাওয়া ঐতিহ্যকে শক্তিশালী করা।