লাক্ষা মাছ কে অনেকে ইন্ডিয়ান স্যালমন মাছ বলে। বাংলাদেশের শুটকির মধ্যে অন্যতম দামি, সুস্বাদু এবং একধরনের অভিজাত শুটকি এই লাক্ষা শুটকি। বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের মাছ এই লাক্ষা শুটকির মাছ। লাক্ষা মাছ এবং শুটকি উভয়েরই বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। সবসমই এর চাহিদা বিদ্যমান থাকে।
লাক্ষা শুটকির টেক্সচার অত্যন্ত নরম এবং মাংসাল হয়। আঁশটে বা অন্য কোনো গন্ধ এই শুটকিতে থাকে না সাধারনত। রান্নার পর স্বাদ মনে রাখার মতো হয়।
এটি উচ্চমাত্রার প্রোটিন, ক্যালসিয়াম, ওমেগা-৩ ফ্যাটি এসিড, আয়রন এবং আয়োডিন সমৃদ্ধ। এই শুটকি নিয়মিত খেলে হাড় মজবুত হয় এবং শিশুদের শারীরিক গঠানে দারুন ভুমিকা রাখে।
অন্যদের চাইতে এই ক্ষেত্রে আমাদের শুটকি প্রসেসিং বৈশিষ্ট একটু আলাদা, শুটকির জন্য মাছ ধরার সময়ই বোটে আলাদা করে ফেলা হয়। যার জন্য আমাদের শুটকির মাছের কোয়ালিটি এবং সাইজে। অন্যদের চাইতে আলাদা। বাজার থেকে আমরা শুটকির মাছ সংগ্রহ করি না। এরপর উজানে এসে ভালো ভাবে পরিস্কার করে লবন মুক্ত করে রোদে শুকাতে দেওয়া হয়। আমরা শুটকিতে কোনো রাসায়নিক ব্যবহার করি না। ন্যাচারাল শুটকি তৈরির বড় বাধা মাছি, এর জন্য থাকে আমাদের বিশেষ ব্যবস্থা।
প্রচুর পেয়াজ, রসুন ও লাল মরিচ দিয়ে মাখা মাখা করে ভুনা, খুবই মজাদার গরম ভাতের সাথে। আলু বেগুন বা শীতকালীন সব্জির সাথেও লাক্ষা শুটকির ঝোল বা চরচরি মজাদার রেসিপি। টেলে নেওয়া শুটকি পেয়াজ, কাঁচামরিচ দিয়ে বেটে স্পেশাল ভর্তা তৈরি করা যায়।
লাক্ষা শুটকি প্রিমিয়াম সাইজ(লবন ছাড়া) প্রতি কেজি ৪৩৮০/
মিডিয়াম সাইজ(লবন ছাড়া) ৩৬৮০/
ঢাকায় ডেলিভারি ৮০/
ঢাকার বাইরে ১১০/

Reviews
There are no reviews yet.