নোনা ইলিশ মূলত শুটকি জাতীয় খাবারে অন্তর্ভুক্ত। ইলিশ সয়ামুদ্রিক মাছ হলেও ডিম ছাড়ার জন্য চলে আসে মিঠা পানির খর স্রোত নদীর মোহনাতে। সুতরাং একে নোনা পানির মাছ বলা হয়। বাংগালী সংস্কৃতিতে নোনা ইলিশ বলতে আমরা বুজি লবনে জারিত ইলিশ। এক সময় আস্তো ইলিশ মাছ কেটে পরিস্কার করে পিস পিস করে মাটির পাত্রে বেশী পরিমানে শুকনো লবন দিয়ে এই নোণা ইলিশ তৈরি হতো। এর পর আস্তো ইলিশের নোনা তৈরি করা শুরু হয়। এখন আবার ভোক্তাদের চাহিদা মতো মাথা ও লেজ বাদ দিয়ে নোনা ইলিশ তৈরি করা হচ্ছে। আমরা এতে কোনো রাসায়নিক ব্যবহার করি না। সাধারন তাপমাত্রায় ও এই লবন ১ বছরের বেশী থাকে। লবনের প্রভাবে এই নরম মাছ শক্ত ও আটসাট হয়ে যায়। এর তীব্র ও আকর্ষনীয় ঝাঁঝালো ঘ্রাণ তৈরি হয়।
রান্নার পূর্বে এই নোনা ইলিশ কুম কুম গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হয়, যার ফলে অতিরিক্ত লবন বেড় হয়ে যায়।
ভোজন রসিকদের জন্য এই নোনা ইলিশের ভূনা সাথে গরম ভাত খুবই টেষ্টি হয়। লাউ পাতার পাতুরি বা আলু, বেগুন ও কচু দিয়ে রান্না অত্যন্ত জনপ্রিয় খাবার। সঠিক ভাবে রান্না করা এক টুকরোতেই আসল স্বাদের পরিচয় পাওয়া যায়।
আমরা বরাবরের মতো বাছাই করা মাছ দিয়েই নোনা ইলিশ তৈরি করে থাকি।
মাথা এবং লেজ ছাড়া চাক ননা ইলিশ প্রতি কেজি ২২৭০/
আস্তো নোনা ইলিশ ১৯৭০/
ডেলিভারি চার্জ ঢাকায় ৮০/
ঢাকার বাইরে ১১০/ টাকা

Reviews
There are no reviews yet.