কোরাল সামুদ্রিক মাছ যা ভেটকি মাছ নামে পরিচিত। প্রাপ্তিস্থান ভেদে এর অনেক গুলি প্রজাতি রয়েছে। এটি মাছ হিসাবে যেমন অভিজাত তেমনি শুটকি হিসাবেও অভিজাত। এই শুটকি অত্যন্ত সুস্বাদু, নরম, রসালো ও কাটা বিহীন মাংসের জন্য এরা দারুব জনপ্রিয়।
এটি শরীর গঠনে এবং মাংসপেশী শক্তিশালী করতে সাহায্য করে। এর ক্যালসিয়াম হাড় ও দাত মজবুত করে। এতে থেকে বিদ্যমান আয়রন রক্তস্বল্পতা কমাতে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
সমুদ্র থেকে উজানে মাছ আসার পর আমরা পরিস্কার কড়া রোদে শুকাতে দিয়ে থাকি, ৩/৪ দিনের কড়া রোদে শুটকি শুকিয়ে হালকা হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য খুবই সাধারন কোয়ালিটির কথা ভেবে মাছ ধরার পর শুটকির জন্য প্রয়োজনীয় কোরাল বোটেই আলাদা করে ফেলা হয়। শুটকির জন্য বাজার থেকে আমরা মাছ সংগ্রহ করি না। আমরা এই শুটকি লবন সহ এবং লবন ছাড়া তৈরি করি কিন্তু কোনো রাসায়নিক প্রয়োগ করি না। কোরাল শূটকির যেমন চাহিদা তেমনি কোরাল মাছ হিসাবেও চাহিদা সারা বছর বিদ্যমান থাকে।
রান্নার পূর্বে হালকা কুম কুম গরম পানিতে ধুয়ে নিলে এর স্বভাব জাত স্মেল দূর হয়ে যায়। কোরাল শুটকি সাধারনত পেয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে কড়া করে ভেজে বা দো পেয়াজা করে খাওয়া যায়। এ ছাড়া অনেকে সবজি, বেগুন দিয়ে রান্না করে থাকেন।
ছোট সাইজের কোরাল মাছের শুটকি ভালো হয় না।
প্রতি কেজি বড় সাইজ ৪৫০০/(লবন ছাড়া)
মিডিয়াম সাইজ ৩৩০০/(লবন ছাড়া)

Reviews
There are no reviews yet.